Covid-19: এশিয়া জুড়ে ফের শুরু করোনার দাপট, হাসপাতালে রোগীদের ঢল, সিঙ্গাপুরে জারি সতর্কতা
সিঙ্গাপুর ও হংকংয়ে কোভিড নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এমনকি যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা তাতে চিন্তায় প্রশাসন।
তীব্র গরমের মাঝে আচমকা বাড়ছে করোনা ভাইরাসের দাপট। এশিয়া মহাদেশের একে পর এক দেশ থেকে আসছে কোভিডে আক্রান্ত হওয়ার খবর। সবচেয়ে বেশী আক্রান্ত হওয়ার খবর আসছে সিঙ্গাপুর ও হংকং থেকে। সিঙ্গাপুর ও হংকংয়ে কোভিড নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এমনকি যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা তাতে চিন্তায় প্রশাসন।
এবারের করোনায় সিঙ্গাপুর, হংকং থেকে আসছে মৃত্যুর খবরও। এখনও পর্যন্ত সিঙ্গাপুরে ১৪ হাজার ২০০ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কোভিডের কারণে সিঙ্গাপুরের হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। হংকংয়ের জনপ্রিয় পপ তারকা এয়াসন চান কোভিডে আক্রান্ত হওয়ায় তাইওয়ানে কনসার্ট বাতিল করতে হয়েছে। তাইল্যান্ড থেকেও আসছে কোভিডে আক্রান্ত হওয়ার খবর।
সিঙ্গাপুর, হংকংয়ে কোভিডের দাপট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Covid-19: আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিশ
Covid 19 in India: দিনে দিনে বাড়ছে কোভিডের সংক্রমণ, ভারতে সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে সাত হাজারে পৌঁছল
Corona Test: মোদীর সঙ্গে বৈঠকের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, মন্ত্রিসভার সদস্যদের নোটিশ পাঠাল স্বাস্থ্যমন্ত্রক
India vs Hong Kong Football: হংকংয়ের কাছেও হারল ভারত! দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে পোস্ট পার্থ জিন্দালের
Advertisement
Advertisement
Advertisement