COVID-19: চিন থেকে ইতালিতে প্রবেশ, পরপর দুটি বিমানের অর্ধেক যাত্রী করোনায় সংক্রমিত, আতঙ্ক

Covid Restrictions (Photo Credit: Twitter)

গোটা বিশ্ব জুড়ে নতুন করে ভয় ধরাচ্ছে করোনা (Corona)। চিনে (China) যেভাবে হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে যে কোনও সময় বিশ্বের যে কোনও দেশের মানুষ নতুন করে সংক্রমিত হতে পারেন। এমন আশঙ্কাই ছড়াতে শুরু করেছে। এবার চিন থেকে পরপর দুটি বিমান ইতালিতে (Italy) পৌঁছয়। চিন থেকে পরপর যে দুটি বিমান ইতালিতে পৌঁছয়, তার অর্ধেকেরও বেশি যাত্রী কোভিড পজিটিভ বলে জানা যায়।  চিন ফেরৎ যে দুটি বিমানের অর্ধেক যাত্রী করোনায় আক্রান্ত, তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।  সম্প্রতি চিন জুড়ে থাবা বসাতে শুরু করে করোনা।

আরও পড়ুন: COVID 19: দিল্লি বিমানবন্দরে মায়ানমার ফেরৎ ৪ যাত্রীর জিনোম সিকোয়েন্স পরীক্ষা সম্পূর্ণ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement