COVID 19: চিনের পর জাপান, হু হু করে বাড়ছে করোনা, একদিনে মৃত্যু শতাধিক

Representational Image (Photo Credits: Pixabay)

চিনে (China) হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিনে যখন দিনের পর দিন ধরে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই সময় পিছিয়ে নেই জাপানও। গত একদিনে জাপানে করোনা যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে জাপান (Japan) জুড়ে, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়ছে সে দেশের মানুষের কপালে। রিপোর্টে প্রকাশ, গত একদিনে জাপানে ৪৫৬ জনের মৃত্যু হয়েছে কোভিডের জেরে। কোভিড যখন নতুন করে সংক্রমণ ঘটাচ্ছে, সেই সময় একদিনের মধ্যে ৪৫৬ জনের মৃত্যু যেন বিপদ ঘণ্টি বাজাতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে জাপান থেকে একের পর এক করোনা সংক্রমণ এবং মৃত্যুর খবর আসছে।  ফলে ৬ জানুয়ারি পর্যন্ত জাপান থেকে একের পর এক করোনায় মৃত্যুর খবর আসতে শুরু করেছে।

আরও পড়ুন: China Corona: হু হু করে বাড়ছে করোনা, চিনে আই ফোন তৈরি তলানিতে

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement