Congress: ট্রাম্প নিয়ে চুপ কেন? মোদীকে তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা পবন খেরার

যুদ্ধবিরতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বারবার বিব্রত করেই চলেছেন ট্রাম্প। কেন্দ্রীয় সরকার যতবার অস্বীকার করছে, ততবারই ট্রাম্প দাবি করছেন, যুদ্ধ তিনিই থামিয়েছেন।

Narendra Modi (Photo Credit: X/ANI)

বাণিজ্য চুক্তির ভয় দেখিয়েই ভারত-পাকিস্তানকে যুদ্ধবিরতি করিয়েছেন। ফের এমন দাবি করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যুদ্ধবিরতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বারবার বিব্রত করেই চলেছেন ট্রাম্প (Trump)। কেন্দ্রীয় সরকার যতবার অস্বীকার করছে, ততবারই ট্রাম্প দাবি করছেন, যুদ্ধ তিনিই থামিয়েছেন। এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera)। কংগ্রেসের মুখপাত্র খেরা বললেন, " ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প এমন মন্তব্য ১১ বার করলেন। আমাদের প্রধানমন্ত্রী গোটা ভারতে ঘুরে বেরাচ্ছেন। কিন্তু একবরাও ট্রাম্পকে নিয়ে একটা কথাও বলছেন না। শুধুমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রীই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জবাব দিতে পারে। তিনি উত্তর দিতে পারছেন না। কিন্তু কেন? কিসের চাপে ট্রাম্পকে জবা দিচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী?"

দেখুন কী বললেন কংগ্রেস নেতা পবন খেরা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement