China Video: বছর শেষে বোনাসের কাড়ি কাড়ি টাকা কর্মীদের সামনে টেবিলে ছড়িয়ে দিল কোম্পানি, দেখুন ভিডিয়ো

China Company (Photo Credit: Instagram)

কর্মীদের ৭০ কোটি টাকা বোনাস দিল কোম্পানি (Company)? বছর শেষে কোম্পানির সব কর্মীদের বোনাস দেন মালিক। তবে একটি শর্তে। কোম্পানির কর্ণধর জানান, যে যতটা পারবেন, তাঁরা যেন টাকা  উঠিয়ে নিয়ে বাড়িতে যান। তারপরই কর্মীদের টাকা গোণার কথা বলেন সংস্থার প্রধান। জানান প্রত্যেক কর্মীকে টেবিলে ছড়িয়ে রাখা টাকা গুনে শেষ করতে হবে। কোম্পানির কর্ণধরের এহেন শর্ত শুনে অনেকেই অবাক হয়ে যান। ফলে টেবিলের উপর রাখা কাড়ি কাড়ি টাকা দেখে প্রত্যেকে হা করে তাকিয়ে থাকেন। চিনের (China) একটি কোম্পানিতে বছর শেষে এমন ঘটনা ঘটতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ওই কোম্পানিকে নিয়ে জোরদার চর্চা শুরু হয়ে যায়। কেউ ওই কোম্পানির প্রশংসা করেন। বলেন, কর্ণধর যা করলেন কর্মীদের জন্য, তা কার্যত অবিশ্বাস্য। আবার কেউ বলতে শুরু করেন, কর্মীদের অভাবী না দেখালেই পারতেন সবার সামনে। তবে যা-ই হোক না কেন, কোম্পানির এহেন পলিসিতে খুশি সেখানকার কর্মীরা। যদিও টেবিলে ছড়ানো কাড়ি কাড়ি টাকা উঠিয়ে নিয়ে কর্মীরা বাড়ি যেতে পেরেছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

দেখুন সেই ভিডিয়ো যেখানে টাকা দেখে কার্যত অবাক হয়ে যান প্রত্যেকে ...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement