California Plane Crash Video: মাঝ আকাশে সংঘর্ষের পর ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল দুটি বিমান, দেখুন ভিডিও

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ক্যালিফোর্নিয়া (California) রাজ্যে মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ (Planes Collide), একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ওয়াটসনভিল (Watsonville) শহরের স্থানীয় বিমানবন্দরে দুটি বিমান একই সঙ্গে অবতরণের চেষ্টা করার পর দুর্ঘটনাটি ঘটেছে। ওয়াটসনভিল শহরের মুখপাত্র মিশেল পুলিডো বলেছেন, ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। দুটি বিমানে মোট ৩জন যাত্রী ছিলেন। তাঁরা কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমান ভেঙে পড়ার ভিডিও:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement