London Bus Accident: লন্ডনের রাস্তার ফুটপাতে উঠে পড়ল বাস, দুর্ঘটনায় আহত পথচারী সহ ১৭ জন

লন্ডনের রাস্তায় দুর্ঘটনার কবলে ডবল ডেকার বাস। রাস্তা থেকে ফুটপাতে উঠে পড়ল বাস। দুর্ঘটনায় আহত এক পথচারী সহ ১৬ জন বাসযাত্রী।

লন্ডনের (London)  দুর্ঘটনার কবলে ডবল ডেকার বাস। রাস্তা থেকে ফুটপাতে উঠে পড়ল বাস। দুর্ঘটনায় আহত এক পথচারী সহ ১৬ জন বাসযাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনের কাছে ভিক্টোরিয়া স্ট্রিটে। জানা যাচ্ছে ২৪ নম্বর রুটের একটি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়েছিল। আর সেই বাসের ধাক্কায় আহত হন এক মহিলা পথচারী। এরপর বাসটি ল্যাম্পপোস্ট ও গাছের মাঝে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে আহত চালক সহ বাকি যাত্রীদের উদ্ধার করা হয়। আহত ১৭ জনকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement