Pakistan Blast: রমজানের মুখে পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, হত ৫

রমজানের মুখে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ারে ভয়াবহ বিস্ফোরণ। আক্কোরা খাট্টাক জেলায় মাদ্রাসার মসজিদে শুক্রবারের নামাজের মাঝে আত্মঘাতী ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।

Pakistan Blast. (Photo Credits: X)

Pakistan Blast: উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে পাঁচটি দেহ উদ্ধার করে। দেহগুলি অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ১২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। মসজিদে নামাজের পড়ার অজুহাতে আত্মঘাতী জঙ্গি বা জঙ্গিরা এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরফি।

প্রসঙ্গত, আজ, শুক্রবার থেকে সৌদি আরব, ভারত সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে রমজান।

পাকিস্তানের মাদ্রাসের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

দেখুন  খাইবার পাখতুনখাওয়ের বিস্ফোরণের ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement