Bengaluru: এয়ার ইন্ডিয়ার ব্রাম্ভোস স্টলে চিফ অফ ডিফেন্স স্টাফ

এয়ার ইন্ডিয়া শোতে ব্রাম্ভ্রোসের স্টলে উপস্থিত হন চিফ অফ ডিফেন্স স্টাফ

Photo Credit Twiter

এয়ার ইন্ডিয়া শোতে এবার ডিফেন্সের বিভিন্ন স্টল ঘুরে দেখলেন সিডিএস অনিল চৌহান।বুধবার তিনি  ঘুরে দেখেন ব্রাম্ভোসের স্টল। সুপরসনিক মিসাইলের বিভিন্ন টেকনলোজি সম্পর্কে তাঁকে জানানো হয়। বেঙ্গালুরুর ইলাহাঙ্গাতে অনুষ্ঠিত ৫ দিনের এই এয়ার ইন্ডিয়া শো তে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু অস্ত্র নির্মাতা সংস্থা এবং প্রতিনিধিরা।

এদিন ব্রাম্ভোসের স্টলের পাশাপাশি আরও অন্যান্য স্টলও ঘুরে দেখেন তিনি। উন্নত গবেষনার মাধ্যমে আর্ন্তজাতিক মানের টেকনোলোজি বানানোর ওপর জোর দিতে বলেন তিনি।  বিভিন্ন দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও এয়ার ইন্ডিয়া শো-তে তাদের উন্নত প্রযুক্তির B1B ল্যান্সার ফাইটার জেট পাঠানো হয়।

এর পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে হ্যালের তৈরি ফাইটার জেট বিক্রির ব্যাপারেও কথাবার্তা চালু শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement