Sheikh Hasina: ১৩ নভেম্বর শেখ হাসিনার অপরাধের রায় ঘোষণা করবে বাংলাদেশের আদালত

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন জুলাই-আগস্টে ব্যাপক গণঅভ্যুত্থানের রূপ নেয়।

Sheikh Hasina (Photo Credit: Instagram)

কলকাতা: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (ICT-1) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার শেষ হয়েছে। এই মামলায় রায় ঘোষণা হবে আগামী ১৩ নভেম্বর।

বাংলাদেশে ২০২৪ সালের জুন মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন জুলাই-আগস্টে ব্যাপক গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই আন্দোলনটি কোটা সংস্কারের সীমানা ছাড়িয়ে সরকারের স্বৈরাচারী শাসন, দুর্নীতি, বেকারত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনরোষের প্রকাশ ছিল। আরও পড়ুন: President Assassination Attempt: দেশের প্রেসিডেন্টকে চকলেটের মধ্যে লুকিয়ে বিষ রেখে হত্যার চেষ্টা

শেখ হাসিনার অপরাধের রায় ঘোষণা করবে বাংলাদেশের আদালত

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement