Bangladesh: বাংলাদেশে নিষিদ্ধ দল হিযবুত তাহরীর মিছিল, কাঁদানে গ্যাস নিক্ষেপ

বাংলাদেশে হিযবুত তাহরীর (Hizb ut-Tahrir) একটি নিষিদ্ধ সংগঠন, আইন অনুযায়ী তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

Hizb ut-Tahrir took out a Rally (Photo Credit: X)

কলকাতা: বাংলাদেশে (Bangladesh) নিষিদ্ধ দল হিযবুত তাহরীর (Hizb ut-Tahrir) ঢাকায় একটি সমাবেশ করেছে। তাদের সমাবেশের শিরোনাম ‘মার্চ ফর খিলাফা' (March for Khilafath)। আজ জুম্মা (Jumma) নামাজের পর দলের মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে। দলটি পরে আবার একত্রিত হয়ে মিছিল করার চেষ্টা করে, পুলিশ ফের টিয়ার গ্যাস ছুঁড়লে দলের কর্মীরা ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। পুলিশ মিছিল থেকে কয়েকজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আইন অনুযায়ী দলটির সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

হিযবুত তাহরীর ঢাকায় সমাবেশ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement