Australia Plane Crash: মাঝ আকাশে দুটি উড়ানের মুখোমুখি ধাক্কা, সিডনিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা

ভিত্তিতে পরিষেবা চালু করেছে প্রশাসন। ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী। পৌঁছেছে দমকল। পুলিশের তরফে সাধারণ জনগণকে ওকডেল এবং তার আশেপাশের এলাকা থেকে দূরে থাকতে অনুরোধ করা হয়েছে।

Australia Plane Crash (Photo Credits: X)

Australia Plane Crash: শনিবার সকালে অস্ট্রেলিয়ায় বড়সড় বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। সিডনির (Sydney) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি ছোট বিমানের মুখোমুখি ধাক্কা লাগে। বিধ্বস্ত হয়ে দুটি বিমানই মাটিতে আছড়ে পড়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ ওকডেলের কাছে বেলিম্বলা পার্কে বিমান দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই জরুরি ভিত্তিতে পরিষেবা চালু করেছে প্রশাসন। ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী। পৌঁছেছে দমকল। পুলিশের তরফে সাধারণ জনগণকে ওকডেল এবং তার আশেপাশের এলাকা থেকে দূরে থাকতে অনুরোধ করা হয়েছে। বিমান দুর্ঘটনার জেরে মৃত্যুর সংখ্যা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

সিডনিতে মুখোমুখি সংঘর্ষ দুটি বিমানের... 

জরুরি ভিত্তিতে পরিষেবা চালু... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement