Anti-Hijab Law Protests: ইরানের হিজাব বিরোধী আন্দোলনের পাশে ভারতীয় মহিলারাও, দেখুন ভিডিয়ো

ইরানের হিজাব বিরোধী আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। এবার সেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্য রাস্তায় হিজাব পোড়ালেন ভারতীয় মুসলিম মহিলারাও। বার্তা দিলেন ইরানের প্রতিবাদীদের পাশে থাকার।

কোচি: ইরানের (Iran) হিজাব বিরোধী আন্দোলন (Anti-Hijab Protests) ক্রমশ তীব্র হচ্ছে। এবার সেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্য রাস্তায় হিজাব পোড়ালেন ভারতীয় মুসলিম মহিলারাও (Indian Muslim women)। বার্তা দিলেন ইরানের প্রতিবাদীদের পাশে থাকার।

রবিবার কেরলে যুক্তিবাদী সঙ্গম (Kerala Yuktivadi Sangam) নামে একটি সংগঠনের পক্ষ থেকে সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেই সেমিনারের একটি কর্মসূচি হিসেবে প্রকাশ্য রাস্তায় স্লোগান দিয়ে ইরানের মহিলাদের পাশে থাকার বার্তা দেন মুসলিম মহিলারা। ইরানের মতোই হিজাব রাস্তায় ফেলে পুড়িয়ে জানান প্রতিবাদ। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় হয়েছে। ওই কর্মসূচিতে অংশ নেওয়া ভারতীয় মুসলিম মহিলাদের অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement