America: পেনসিলভানিয়ায় তিনজনকে হত্যার দায়ে অভিযুক্ত বন্দুকবাজ, গাড়ি নিয়ে পালানোর পথে গ্রেফতার জানাল ট্রেন্টন পুলিশ (দেখুন পোস্ট)

Man Arrested after killing 3 people Photo Credit: Twitter@ANI

শনিবার সকালে পেনসিলভানিয়ার ফলস টাউনশিপে তিনজনকে খুনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে অবশেষে হেফাজতে নিল পুলিশ। সংবাদ সংস্থা সিএনএন একটি রিপোর্টে এই তথ্য জানিয়েছে। জানা গেছে ২৬ বছর বয়সী  সন্দেহভাজন আন্দ্রে গর্ডন পেনসিলভানিয়ার দুটি পৃথক বাড়িতে তিনজনকে হত্যা করে। এরপর  ড্রাইভারসহ একটি গাড়ি হাইজ্যাক করে নিউ জার্সি যাওয়ার পথে পুলিশের হাতে তিনি ধরা পড়েন।

ট্রেন্টন এর পুলিশ ডিরেক্টর স্টিভ উইলসন বলেছেন, “অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।  নতুন করে আর কেউ আহত হয়নি। উইলসন আরও বলেন  " নিউ জার্সি যাওয়ার পথে তাঁর গাড়ি থামানো হয়। এরপর তাঁকে শনাক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।" ফলস টাউনশিপ পুলিশ জানিয়েছে, লেভিটাউনের ভিউপয়েন্ট লেনে গুলি চালানোর তদন্ত করতে স্থানীয় সময় সকাল ৯টায় অফিসারদের পাঠানো হয়েছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement