Air India Flight: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, অভিমুখ পাল্টে ফের আমেরিকায় ফিরল দিল্লিগামী বিমান

পরবর্তীতে ওই বিমানের সকল যাত্রীকে বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছানো হয়।

Air India Flight (Photo Credits Wikimedia Commons)

নয়াদিল্লিঃ মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। চেষ্টা করেও গন্তব্যে পৌঁছতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান(Air India Flight)। শেষমেশ অভিমুখ পাল্টে ফের আমেরিকায়(America) ফিরতে হল এয়ার ইন্ডিয়ার AI126 বিমানটিকে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। আমেরিকার শিকাগো থেকে দিল্লি ফিরছিল বিমানটি। শিকাগো বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে টানা ১০ ঘণ্টা ওড়ার পর, মাঝরাস্তা থেকে শিকাগো বিমানবন্দরে ফিরে যেতে হয়। এদিন শিকাগো বিমানবন্দরে ফেরার পর যাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার তরফে। পরবর্তীতে ওই বিমানের সকল যাত্রীকে বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছানো হয়।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, অভিমুখ পাল্টে ফের আমেরিকায় ফিরল বিমান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement