Pakistan Accident: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বড়সড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে মৃত ৭

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার জেরে ব্রিজ থেকে ছিটকে গিয়ে যাত্রী বোঝাই গাড়িটি সোজা নীচে পড়ে।

প্রতীকী ছবি (Photo Credits: File photo)

পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশে (Khyber Pakhtunkhwa) বড়সড় পথ দুর্ঘটনা। মানসেহরা জেলায় একটি যাত্রীবাহী ভ্যান উলটে গিয়ে ৭ জনের মৃত্যুর খবর জানান যাচ্ছে। জখম হয়েছেন অন্ততপক্ষে ১১ জন। পুলিশ সূত্রে খবর, শনিবার মানসেহরা মাংলা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার জেরে ব্রিজ থেকে ছিটকে গিয়ে যাত্রী বোঝাই গাড়িটি সোজা নীচে পড়ে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement