A Student Leader Murder In Dhaka: ভয়ানক নৃশংসতা! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতাকে কুপিয়ে খুন, তদন্তে পুলিশ
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রনেতাকে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নিহত ছাত্রের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যর এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশে ঘটনাটি ঘটে। আততায়ীর ছুরির আঘাতে গুরুতর জখম হন ওই পড়ুয়া। রাত ১২টা নাগাদ রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই খুনের ঘটনার তদন্তে নেমেছে।
@BDcrisis
Advertisement
সম্পর্কিত খবর
Chinese Scientist Arrested: বিপজ্জনক ছত্রাক পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার চিনা বিজ্ঞানী
Anna University Rape Case: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণ মামলায় যুগান্তকারী শাস্তি, ৩০ বছর হাজতে থাকবে ধর্ষক
Taslima Nasreen On Bangladeshi Hindus: যশোরে জ্বলছে হিন্দুদের বাড়িঘর, ক্ষোভ উগরে তসলিমা লিখলেন, 'গত ৯ মাসে কত যে হিন্দুর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো...'
Nusraat Faria: ভাল নেই নুসরত, অভিনেত্রীর পোস্ট দেখে চিন্তায় অনুরাগীরা
Advertisement
Advertisement
Advertisement