Argentina Earthquake Video: 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্প চিলি, আর্জেন্টিনায়, জারি সুনামি সতর্কতা

দক্ষিণ আমেরিকার দুই দেশে ভয়াবহ ভূমিকম্প। ৭.৪ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পে কেঁপে উঠল চিলি ও আর্জেন্টিনার বিভিন্ন অংশ। উপকূলবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

Argentina-Earthquake. (Photo Credits:X)

Chile, Argentina Earthquake:: দক্ষিণ আমেরিকার দুই দেশে ভয়াবহ ভূমিকম্প। ৭.৪ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পে কেঁপে উঠল চিলি ও আর্জেন্টিনার বিভিন্ন অংশ। উপকূলবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পটির উতপত্তিস্থল হল আর্জেন্টিনার উশাইয়া প্রদেশ থেকে ২২০ কিলোমিটার দূরে, মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। কিছু কিছু বাড়িতে ফাটল ধরেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চিলি ও আর্জেন্টিনার ভয়াবহ ভূমিকম্পের ভিডিয়ো সামনে আসছে। ভূমিকম্পের সহ বেশ কিছু বাড়িকে জোরে জোরে নড়তে দেখা যাচ্ছে।

আর্জেন্টিনার উপকূলবর্তী অঞ্চলে বেশ কিছু জায়গায় সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে।

দেখুন ভূমিকম্পে কীভাবে নড়ছে আর্জেন্টিনার বাড়িগুলি

ভূমিকম্পের পর সুনামির আতঙ্ক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement