Srilanka: প্রতিবেশীর সঙ্কটে পাশে ভারত, শ্রীলঙ্কান নববর্ষে ১১ হাজার মেট্রিক টন চাল পাঠাল দিল্লি

অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা। জ্বালানী তেলের অভাবে ভোগা দ্বীপরাষ্ট্রে বাজারে নিত্যপ্রয়োজনীয় দাম আকাশ ছোঁয়া। চালের দাম প্রতি কেজি ৪৫০ টাকা ছাড়িয়েছে। এদিকে, সাধারণ মানুষের হাতে একদম টাকা নেই।

অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা। জ্বালানী তেলের অভাবে ভোগা দ্বীপরাষ্ট্রে বাজারে নিত্যপ্রয়োজনীয় দাম আকাশ ছোঁয়া। চালের দাম প্রতি কেজি ৪৫০ টাকা ছাড়িয়েছে। এদিকে, সাধারণ মানুষের হাতে একদম টাকা নেই। তার মধ্যে আবার বৃহস্পতিবার সিংহলি নববর্ষ। এমন সময় বাইরের দেশ থেকে সাহায্যই বাঁচার একমাত্র পথ। প্রতিবেশীর এমন গভীর সঙ্কটে পাশে দাঁড়াল ভারত।

সিংহলি নববর্ষের ঠিক আগে দিল্লিতে ১১ হাজার মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় পাঠাল দিল্লি। কলম্বোয় এদিনে চেন গ্লোরি জাহাজের মাধ্যমে এই চাল ভারত থেকে শ্রীলঙ্কায় এল। গত কয়েক দিন শ্রীলঙ্কায় মোট ১৬ হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছে ভারত।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement