West Bengal Weather Update: সকাল থেকেই কালো মেঘে মুখ ঢেকেছে শহর, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টির দাপট
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে গতকালই সান্ধ্যকালীন সতর্কতায় বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ বা উত্তরের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি চলবে৷ ইতিমধ্যে একাধিক জলাধার থেকে জল ছাড়ায় আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে৷
মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির দাপট দেখেছে দক্ষিণবঙ্গ৷ এমনকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে৷ বুধবারও সেই ছবি পালটানোর কোন আশা দেখালো না হাওয়া অফিস। জানা গেছে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির দাপট চলবে৷ আজ সকাল থেকেই মুখ ভার আকাশের। আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায়। কলকাতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও।আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে গতকালই সান্ধ্যকালীন সতর্কতায় বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ বা উত্তরের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি চলবে৷ ইতিমধ্যে একাধিক জলাধার থেকে জল ছাড়ায় আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে৷
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Advertisement
Advertisement