CV Ananda Bose: ব়্যাগিং রুখতে ইসরোর দ্বারস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস

ব়্যাগিং রুখতে ইসরোর দ্বারস্থ বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ব়্যাগিংয়েরে জেরে ছাত্র মৃত্য়ুর ঘটনায় তোলপাড় রাজ্য়।

Photo Credits: ANI

ব়্যাগিং রুখতে ইসরোর দ্বারস্থ বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ব়্যাগিংয়েরে জেরে ছাত্র মৃত্য়ুর ঘটনায় তোলপাড় রাজ্য়। আর এরই মাঝে ব়্যাগিং রুখতে একেবারে ইসরোর থেকে প্রযুক্তিগত সাহায্য চাইলেন বাংলার রাজ্যপাল CV Ananda Bose। ব়্যাগিং প্রতিরোধকারী একটি প্রযুক্তিগত ব্যবস্থা গড়তে চাইছেন সিভি আনন্দ বোস। ভিডিয়ো অ্যানালিটিক্স, রিমোট সেন্সিং, ইমেজ ম্যাচিং এবং অটো রেকগনিশন-ক মতো প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছেন আচার্য আনন্দ বোস।

রাজভবন থেকে গতকাল, বৃহস্পতিবার রাতে জানানো হয়, ব়্যাগিং প্রতিরোধে প্রযুক্তিগত সাহায্য চেয়ে ইসরো প্রধান এস সোমনাথকে চিঠি লিখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যকে এই বিষয়ে ইসরোর সঙ্গে আলোচনা করার অনুমতিও দেওয়া হয়েছে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement