West Bengal: মনোনয়নকে ঘিরে হওয়া হিংসা উপদ্রুত এলাকা ঘুরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শুক্রবার রাজ্যপাল হিংসা উপদ্রুত এলাকা ঘোরেন এবং কথা বলেন সেখানকার মানুষদের সঙ্গে

Photo Credits: PTI

নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার জন্য বেশ কয়েকদিন আগেই ব্যপক বিশৃঙ্খলা ছড়িয়েছিল দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু এলাকায়। গুলি, বোমাবাজি,মারামারি সবই দেখেছে রাজ্যবাসী। এবার সেই হিংসা উপদ্রুত এলাকায় পৌছলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কথা বলেন সেখানকার মানুষের সঙ্গে, খতিয়ে দেখেন এলাকাগুলি। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা চলে। জখম হন দুপক্ষেরই  বেশ কয়েকজন সমর্থক। আইএসএফের তরফে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল সমর্থকরাও হিংসা ছড়ানোর অভিযোগ তোলে আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement