West Bengal: শেখ শাহজাহানকে হাজিরার নির্দেশ, বাড়িতে গিয়ে নোটিশ দিল ইডি

ED Officials In TMC leader's House (Photo Credit: ANI/Twitter)

সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস (TMC) নেতা শেখ শাহজাহানের ( Sheikh Shahjahan) বাড়িতে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার শেখ সাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেখানে হাজির হয়ে তৃণমূল কংগ্রেস নেতাকে ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৯ জানুয়ারি শেখ শাহজাহানকে ইডির অফিসে হাজির হতে বলে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রসঙ্গত গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার সময় আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যার জেরে ৩ জন আহত হন। গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জোর চর্চা।

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement