West Bengal: দিদির পাশে দাঁড়িয়েই 'কর্তব্য' সারলেন দেব

Mamata Banerjee , Dev (Photo Credit: Facebook)

হুগলি জেলায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রকল্পের উদ্বোধনে হুগলিতে রয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার হুগলিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় তৃণমূল কংগ্রেসের অভিনেতা সাংসদ দেবকে। যেখানে রাজ্য সরকারের এোকাদিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন যে সমস্ত মানুষ, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে দেব। হাসি মুখে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দায়িত্ব সামলাতে দেখা যায় দেবকে। সম্প্রতি এমন জল্পনা শুরু হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ, অভিনেতাকে নিয়ে। তবে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই রয়ে গিয়েছেন দেব। তিনি রাজনীতি ছাড়লেও, রাজনীতি তাঁকে ছাড়বে না বলে সম্প্রতি মন্তব্য করেন দেব। ফলে এবারের লোকসভা নির্বাচনেও যে টলিউডের এই প্রথম সারির অভিনেতা লড়াই করবেন, তা কার্যত স্পষ্ট করে দেন দীপক অধিকারী।

আরও পড়ুন: Mamata Banerjee: 'গ্রেফতার অভিযুক্তরা', উত্তপ্ত সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা

দেখুন ভিডিয়ো...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement