Weather Update: গরমে নাজেহাল বঙ্গ, পূর্ব ভারতে আরও দুদিন চলবে তাপপ্রবাহ জানাল মৌসম ভবন (দেখুন টুইট)
গতকাল পানাগড় ও পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রী ছাড়িয়ে যায়। বাঁকুড়া ও মুর্শিদাবাদে তা ছিল ৩৯ ডিগ্রীর ওপরে এবং সিউড়িতে ৪০ ডিগ্রী সেলসিয়াস। একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী ওপরে উঠে যায়।
ভারতের মৌসম ভবন জানিয়েছে সম্প্রতি বাংলাদেশ ওড়িশা এবং আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।যার ফলে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ (৫ এপ্রিল, ২০২৪) থেকে তাই শুষ্ক পশ্চিমী হাওয়াতে গরম বাড়ছে বাংলায়।
অস্বস্তিকর গরম এবং তাপপ্রবাহ থেকে দক্ষিণবঙ্গের মানুষের এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর আজ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গতকাল পানাগড় ও পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রী ছাড়িয়ে যায়। বাঁকুড়া ও মুর্শিদাবাদে তা ছিল ৩৯ ডিগ্রীর ওপরে এবং সিউড়িতে ৪০ ডিগ্রী সেলসিয়াস। একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী ওপরে উঠে যায়।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রী বেশি। পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল ঝড়বৃষ্টি হতে পারে।