Weather Forecast of Bengal: সোমবারের বৃষ্টিতে স্বস্তির আবহাওয়া বঙ্গে, দক্ষিণ ও উত্তরবঙ্গে জারি ঝড় বৃষ্টির সতর্কতাও
কখনও দমকা হাওয়া, কখনও আবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই ঝড়-বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মনোরম আবহাওয়া রয়েছে। স্বস্তিদায়ক আবহাওয়া উত্তরবঙ্গেও। কলকাতায় কমেছে তাপমাত্রাও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি প্রত্যাশিত ২১ মে পর্যন্ত। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে সতর্কতাও। পঞ্জাব থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় এই ঝড়বৃষ্টি হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। হতে পারে বজ্রপাত। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। মঙ্গলবারও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)