Mothabari Violence: মমতা বন্দ্যোপাধ্যায় মেরুকরণের রাজনীতি চাইছে, মোথাবাড়ির ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

মোথাবাড়ির সাম্প্রদায়িক অশান্তি নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল বিজেপি। ঘটনার কড়া নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালের মতো নেতানেত্রীরা।

মোথাবাড়ির (Mothabari) সাম্প্রদায়িক অশান্তি নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল বিজেপি। ঘটনার কড়া নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালের মতো নেতানেত্রীরা। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "নির্বাচন আসলেই এই ধরনের ঘটনাগুলি রাজ্যে বেশি দেখতে পাবেন। আসলে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মেরুকরণের রাজনীতি চান। মোথাবাড়িতে হিন্দুদের ওপর যে অত্যাচার চলেছে সেখানে তো তৃণমূলের হিন্দু বা সিপিএমের হিন্দুরা আলাদা করে পার পাননি। বরং সকলেই এই অত্যাচারের ভুক্তোভোগী হয়েছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হাতের কাঠপুতুল হয়ে গিয়েছেন। তাই এর প্রতিবাদ হওয়া দরকার"।

দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement