Kunal Ghosh: এটা পররাষ্ট্র নীতি ও কূটনৈতিক ব্যর্থতা, ট্রাম্পের শুল্কবৃদ্ধি ঘোষণা নিয়ে কেন্দ্রের সমালোচনায় কুণাল ঘোষ

গত বুধবারই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বুধবারই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ঘোষণা হয়েছে পেনাল্টিরও। এই নিয়ে দেশের রাজনীতিতে উঠেছে সমালোচনার ঝড়। বিরোধী পক্ষে নিশানায় এনডিএ সরকার। এই ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষও (Kunal Ghosh)। তিনি বলেন, এত বন্ধু বন্ধু করত, এবার কী হল? আমেরিকা থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা দেশের পক্ষে কোনওভাবেই ভালো নয়। দেশের মর্যাদা ও আত্মসম্মানকে ধাক্কা দিচ্ছে। এটা কেন্দ্র সরকারের পররাষ্ট্র নীতি এবং কূটনৈতিক ব্যর্থতা। প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে এত বন্ধু বলে ভাবতেন, সেই বন্ধুই আজ বিপদ ডেকে আনল।

দেখুন কুণাল ঘোষের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement