Rishra: হুগলির হিংসায় দিলীপ ঘোষকে কাঠগড়ায় তুলল তৃণমূল

রবিবার রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তি হয় হুগলির রিষড়ায়। হাওড়ার পর এবার হুগলিতে হয় গণ্ডগোল।

Dilip Ghosh (Photo Credit: Twitter/ANI)

রবিবার রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তি হয় হুগলির রিষড়ায়। হাওড়ার পর এবার হুগলিতে হয় গণ্ডগোল। অশান্তি কার্যত হিংসায় ছড়িয়ে পড়ে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে রিষড়ায় রাম নবমীর শোভাযাত্রায় অশান্তি হয় বলে খবর। এই বিষয়ে নিয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বললেন," বিজেপি যখন কোথাও ব়্যালি করে অশান্তি হয়। দিলীপ ঘোষের নেতৃত্বেও আজ ঠিক তাই হল। এটা ওদের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। দিলীপ ঘোষের নেতৃত্বে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। আমাদের দল বিজেপির তৈরি করা এই হিংসার নিন্দা করছে। দেশে বিজেপির জমানায় সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বাড়ছে।"আরও পড়ুন-

রিষড়ায় গণ্ডগোলের ঘটনায় কড়া বার্তা রাজ্যপালের, ভিডিয়োতে দেখুন কী বললেন তিনি

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement