Gold Recovered: সাইকেলে করে বাংলাদেশে সোনা পাচার, গ্রেফতার ৩ অভিযুক্ত, উদ্ধার ১৯ কোটি টাকার সোনা
সাইকেলের ফ্রেমে সোনা ঢুকিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ৩ কৃষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণবঙ্গের ইন্ডিয়া ওয়ানের সীমান্তবর্তী এলাকায়।
সাইকেলের ফ্রেমে সোনা ঢুকিয়ে বাংলাদেশে (Bangladesh) পাচার করার চেষ্টা করছিল ৩ কৃষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণবঙ্গের ইন্ডিয়া ওয়ানের সীমান্তবর্তী এলাকায়। বুধবার সকালে তিন রহস্যজনক ব্যক্তি সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিল ৭৩ তম ব্যাটেলিয়নের জওয়ানরা। তিনজনকে দেখতে পেয়েই তাঁদের তল্লাশি করে। তখন তাঁদের কাছ থেকে কিছু উদ্ধার না হলেও সাইকেলগুলির ওজন স্বাভাবিকভাবে বেশি হওয়ায় সেগুলি পরীক্ষা করলে ২.৭৫ কেজি সোনা উদ্ধার হয়। যার মধ্যে সোনার বিস্কুট ও সোনার টুকরো উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায় এই সোনাগুলির বাজারমূল্য ১,৯৮,০০০,০০ টাকা। এবং এগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ওই তিন অভিযুক্ত। আপাতত সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তিন অভিযুক্তকে গ্রেফতারও করেছে বিএসএফ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Advertisement
Advertisement
Advertisement