Manipur Violence: পরে মণিপুর আগে মালদা, কোচবিহারে কী হচ্ছে দেখুন, সুকান্তর তোপ

'আমাদের বিরোধীরা একপেশে। তাঁরা মণিপুর দেখতে পাচ্ছেন কিন্তু মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারের ঘটনা দেখতে পাচ্ছে না'।

Sukanta Majumdar (Photo Credits: ANI)

মণিপুরের ঘটনা নিয়ে পরে কথা বলবেন আগে মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারে  কী হচ্ছে দেখুন, সোমবার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে তোপ দাগালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি জানান, কোচবিহারে ১৪ বছরের এক নাবালিকার সঙ্গে ছয়দিন ধরে গণধর্ষণের ঘটনা ঘটেছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে সে।বঙ্গে ঘটে যাওয়া একের পর এক কাণ্ড কেন বিরোধীদের চোখে পড়ছে না। তাঁর কথায়, 'আমাদের বিরোধীরা একপেশে। তাঁরা মণিপুর দেখতে পাচ্ছেন কিন্তু মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারের ঘটনা দেখতে পাচ্ছে না'।

আরও পড়ুনঃ প্রিয় অভিনেতার জন্মদিনে ব্যানার লাগাতে গিয়ে দুর্ভোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সুরিয়ার দুই ভক্তের

শুনুন সুকান্ত কী বললেন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement