Recorded Maximum Temperature: রাজ্যের এই জায়গায়গুলোতে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছড়াল, দেখে নিন একনজরে

বুধবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস।

Heatwave (Photo Credit: Pixabay)

কলকাতা: হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। বুধবার রাজ্যের বেশকিছু জায়গায় অতি তীব্র তাপপ্রবাহ হয়েছে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, হলদিয়া, মগরা, পানাগড়, আসানসোল, ঝাড়গ্রামে, মালদহ, বালুরঘাট, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, ক্যানিং এবং উলুবেড়িয়াতেবুধবার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

রাজ্যের বাকি সব এলাকাকে টেক্কা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর জানিয়েছে, আগামী তিন দিন বাংলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রবিবার থেকে বৃষ্টি হতে পারে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement