State Police Recruitment: রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে ১০ হাজার ৭১৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি (দেখুন টুইট)
রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, ২৬৪ জন এস আই-কে নিয়োগ করা হবে ‘আনআর্মড’ শাখায়। এদের মধ্যে আবার ১০০ জন মহিলা। অন্যদিকে, ১০ হাজার ২৫৫ জন কনস্টেবলের মধ্যে মহিলার সংখ্যা ৩ হাজার ২৭ । দুটি ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে।
লোকসভা নির্বাচনের আগেই রাজ্য পুলিশে কর্মসংস্থান। গতকাল (৫ মার্চ, ২০২৪) রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয় রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে ১০ হাজার ৭১৯ জনকে নিয়োগ করা হবে। । এর মধ্যে ৪৬৪ টি এস আই (SI) এবং ১০ হাজার ২৫৫ টি কনস্টেবলের পদ রয়েছে। রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, ২৬৪ জন এস আই-কে নিয়োগ করা হবে ‘আনআর্মড’ শাখায়। এদের মধ্যে আবার ১০০ জন মহিলা। অন্যদিকে, ১০ হাজার ২৫৫ জন কনস্টেবলের মধ্যে মহিলার সংখ্যা ৩ হাজার ২৭ । দুটি ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে।
জানা গেছে তৃতীয় লিঙ্গের প্রার্থী এবং সিভিক ভলাণ্টিয়ার, ভিলেজ পুলিশ, এন ভি এফ এবং হোমগার্ডদের জন্য এবার নির্দিষ্ট ‘কোটা’ থাকছে। গত সপ্তাহে রাজ্য সরকার শুধু কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল, এবার তাঁর পাশাপাশি সাব-ইনস্পেকটর হওয়ার বিজ্ঞপ্তিও প্রকাশ পেল।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)