Sports Journalist Dhiman Dutta Passes Away: প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ধীমান দত্ত, শোকের ছায়া ক্রীড়া সাংবাদিক মহলে

Veteran Sports Journalist Dhiman Dutta (Photo Credit: X@xtratimeindia)

প্রয়াত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সম্পাদক তথা । শুক্রবার দুপুরে সল্টলেকের বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েক দশক ধরে রাজ্যের একটি দৈনিক পত্রিকার ক্রীড়া সম্পাদক পদের গুরুদায়িত্বে ছিলেন তিনি। ধীমান দত্তর আপোষহীন কলম, সুনিপুণ লেখনী পাঠক মহলে সমাদৃত হয়েছিল। দশকের পর দশক হাতে ধরে তৈরি করে গিয়েছেন অসংখ্য ক্রীড়া সাংবাদিককে। উল্লেখ্য, ধীমান বাবুর পিতা মুকুল দত্ত–ও ছিলেন খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন ধীমান বাবু। কয়েক মাস আগে অসুস্থ শরীর নিয়েও ক্লাবে এসেছিলেন তাঁর বাবার নামাঙ্কিত মুকুল দত্ত ক্রীড়া সাংবাদিকতা কর্মশালায়। ক্লাবের তরফে এক বিবৃতিতে ধীমান দত্তর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement