21 July Rally: ধর্মতলার উদ্দেশ্যে লখনউয়ের আবাসন থেকে রওনা দিলেন অখিলেশ! একুশে জুলাইয়ের মঞ্চে থাকছেন সমাজবাদী পার্টির নেতা

রবিবার সকাল সকাল লখনউয়ের আবাসন থেকে রওনা দিলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির নেতা তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee and Akhilesh Yadav (Photo Credits: Facebook)

সব কিছু ঠিকঠাক থাকলে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এই কথা শনিবারই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মহা সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে এসে ঘোষণা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে রবিবার সকাল থেকে ধর্মতলায় সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকেরা। রাত থেকেই আবার অনেকে মঞ্চের সামনে আস্তানা করেছেন। এদিকে রবিবার সকাল সকাল লখনউয়ের আবাসন থেকে রওনা দিলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির নেতা তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। সভায় মূল বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দলের প্রথম সারির নেতৃত্বরাও বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ আবহাওয়া ঠিক থাকলে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে আসবেন অখিলেশ, শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে এসে জানালেন মমতা

রওনা দিলেন অখিলেশ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement