Sevak Coronation Bridge: সরকারী নির্দেশকে অমান্য করে চলছে ভারী পণ্যের ডাম্পার, রাজ্য সরকারকে চিঠি দিল ডুয়ার্সের নাগরিকরা
সরকারি নির্দেশিকাকে অমান্য করে সেতুর ভারবহন ক্ষমতা থেকে অনেক বেশি পরিমান পন্য নিয়ে গভীর রাতে ভারী ডাম্পার পারাপার করায় সেবক করোনেশন সেতুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে চিঠি দিল ডুয়ার্সের নাগরিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় ও মুখ্যসচিব মনোজ পন্থকে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে, পুলিশ ও বন বিভাগের আধিকারিকরা টাকার বিনিময়ে এই ডাম্পারগুলি চলাচলে ছাড়পত্র দিচ্ছে।
উল্লেখ্য, তিস্তা নদীর উপরে উত্তরবঙ্গের শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের সংযোগকারী সেবক করোনেশন সেতু ১৯৩৭ সালে তৈরি হয়। ২০১২ সালে সেতুতে ফাটল ধরা পড়ায় সর্বাধিক ১০ টন ওজনের বেশি যান চলাচলে জারি করা হয় নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা না মানায় স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Advertisement
Advertisement