Birbhum: দোলের দিন বীরভূমে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তি, বন্ধ ইন্টারনেট পরিষেবা, এলাকার পাহারায় নিরাপত্তা বাহিনী

স্থানীয় প্রশাসনের নির্দেশে শুক্রবার রাত থেকে সাঁইথিয়ার বহু এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ পর্যন্ত সাঁইথিয়ার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

Security forces are deployed in Birbhum after violence reported on holi (Photo Credits: ANI)

দোলের (Holi 2025) দিন বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষমেশ মাঠে নামতে হয় পুলিশকে। অশান্তির খবরকে কেন্দ্র করে সমাজমাধ্যমে বিভিন্ন গুজব ছড়াতে শুরু করে। যা অশান্তির আঁচে আরও হাওয়া দেয়। এর পরেই স্থানীয় প্রশাসনের নির্দেশে শুক্রবার রাত থেকে সাঁইথিয়ার (Sainthia) বহু এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ পর্যন্ত সাঁইথিয়ার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। অশান্তির পরিবেশ যাতে আর তৈরি না হয় তার জন্যে এলাকায় পুলিশি পাহারা তো ছিলই, আজ শনিবার সাঁইথিয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই থমথমে গোটা এলাকা।

সাঁইথিয়ায় আনা হল নিরাপত্তা বাহিনীঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement