School Service Commission Notification: শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ৩ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন
স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের বিস্তারিত বিজ্ঞাপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ রা নভেম্বর থেকে ৩ রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। গ্রুপ সি-তে ২৯৮৯ টি শূন্যপদ আছে। গ্রুপ ডি -তে শূন্যপদের সংখ্যা ৫৪৮৮। ২০১৬ সালের এসএসসির নিয়োগের প্যানেল বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার শিক্ষাকর্মী নিয়োগের জন্য চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করল কমিশন। সাধারণ, ওবিসি ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। তবে অযোগ্য বা দাগিরা কোনওভাবেই আবেদন করতে পারবেন না।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Delhi Fire Case: বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে সন্তানদের নিয়ে ৮ তলা থেকে ঝাঁপ যুবকের, মৃত্যু ৩ জনের
SSC Recruitment Notice: ৪৪,০০০ এসএসসি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ, অনুমতি মিলল নিয়োগ বিজ্ঞপ্তি বাস্তবায়নের
Advertisement
Advertisement
Advertisement