RG Kar: মমতার ফিজিও বকলমে স্বাস্থ্যমন্ত্রক সামলান, বিস্ফোরক শুভেন্দু

আরজি করের ঘটনাকে 'গণহত্যা' বলে চিহ্নিত করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এসপি দাস এবং আরজি করের পদত্যাগী অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে গ্রেফতারের আর্জি জানান বিরোধী দলনেতা।

Suvendu Adhikari (Photo Credits: ANI)

আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী জুনিয়র চিকিৎসককে খুন এবং 'গণধর্ষণ' করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী তথা রাজ্য স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি জানিয়েছেন। এখানেই না থেমে আরজি করের ঘটনাকে 'গণহত্যা' বলে চিহ্নিত করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal) সহ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এসপি দাস এবং আরজি করের পদত্যাগী অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে গ্রেফতারের আর্জি জানান বিরোধী দলনেতা। তিনি এও অভিযোগ তোলেন, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ফিজিও ডাঃ এসপি দাস বকলমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক সামলান। তাঁর সঙ্গে সন্দীপ ঘোষের সখ্যতা রয়েছে।

আরও পড়ুনঃবিক্ষোভ বন্ধ করার সতর্কবার্তা, চিকিৎসকদের কর্মবিরতিতে রাশ দিল্লি এমসের

বিস্ফোরক শুভেন্দু... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement