RG Kar Doctor: কর্মবিরতি চলবে, সিবিআই দফতর থেকে খালি হাতে ফিরলেন আন্দোলনকারী চিকিৎসকেরা

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে চিকিৎসকদের প্রতিনিধি দল জানায়, কর্মবিরতি যেমন চলছে তেমনই চলবে।

RG Kar Delegation of Doctors (Photo Credits: ANI)

আরজি করের ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআর-এর হাতে যাওয়ার ৯ দিন পার হয়ে গেলেও সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তের অগ্রগতি জানতে চেয়ে আজ শুক্রবার আন্দোলনকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল যায় সিবিআই দফতরে। কিন্তু সিবিআই আধিকারিকদের তরফে জানিয়ে দেওয়া হয়, তদন্ত চলছে আদালতের নজরদারিতে। বিষয়টি বিচারাধীন। তাই এই বিষয়ে কিছু জানানো যাবে না। এরপরেই উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ বন্ধ খামে আরজি করের ঘটনার তদন্তের অগ্রগতির একটি রিপোর্ট সুপ্রিম করতে পেশ করেছে সিবিআই।

আরও পড়ুনঃ আরজি করে সন্দীপের দুর্নীতির তদন্তভার গেল CBI-এর হাতে, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে প্রাক্তন অধ্যক্ষ

সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement