Raju Bista: মনোনয়ন জমা দেওয়ার আগে মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা

লোকসভা ভোট নিয়ে দার্জিলিংয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। প্রতিনিয়ত চলছে পালাবদলের খেলা। একদিকে বিজেপি প্রার্থী হিসেবে রাজু বিস্তার (Raju Bista) নাম ঘোষণা করার পর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকী তিনি নির্দল প্রার্থী হিসেবে রাজুর বিরুদ্ধে লড়বেন বলেছেন। অন্যদিকে হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড বিজেপির সঙ্গে দুরত্ব বাড়িয়ে ইন্ডিয়া জোটে নাম লিখিয়েছেন।  এই সবের মাঝে বুধবার মনোনয়ন জমা দিচ্ছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তার আগে এদিন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিলেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement