Kolkata Rain: অসময়ের নিম্নচাপের জের, রবিতেই ঝেপে বৃষ্টি শহর কলকাতা জুড়ে

আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও।

Kolkata Rain (Photo Credits: ANI)

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর হওয়া অফিস। নিম্নচাপের জেরে সোম এবং মঙ্গলবার কলকাতা সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। তবে তার আগেই রবিবার ঝেপে বৃষ্টি নামল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায়। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে আগাম বৃষ্টির পূর্বাভাস দিয়ে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

বৃষ্টিভেজা রবিবারে এসপ্ল্যানেডের চিত্র... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement