Radhikapur Express: রেললাইনের উপর আচমকা চলে আসে লরি, মাঝ রাতে ফারাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস
রবিবার রাত দেড়টা নাগাদ ফারাক্কার বল্ললপুরে ব্রিজের নীচে রেললাইনের উপর আচমকা চলে আসে একটি বালি বোঝাই লরি। তা দেখা মাত্রই তৎক্ষণাৎ ট্রেনের জরুরিকালিন ব্রেক কষেন চালক। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও সংঘর্ষ এড়ানো যায়নি।
মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কায় (Farakka) দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস। রবিবার গভীর রাতে দ্রুতগতির ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে বালি বোঝাই লরির। রেল সূত্রে খবর, আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাত দেড়টা নাগাদ ফারাক্কার বল্ললপুরে ব্রিজের নীচে রেললাইনের উপর আচমকা চলে আসে একটি বালি বোঝাই লরি। তা দেখা মাত্রই তৎক্ষণাৎ ট্রেনের জরুরিকালিন ব্রেক কষেন চালক। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও সংঘর্ষ এড়ানো যায়নি। আচমকা ব্রেক কষার ফলে এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়। লাইনচ্যুত হয় ইঞ্জিনের চাকা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিকরা। তৎপরতার সঙ্গে নেভানো হয় ইঞ্জিনের আগুন। ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর।
দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Advertisement
Advertisement
Advertisement