One Bangladeshi Arrested In Malda: মালদায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধারালো অসস্ত্রসহ পাকড়াও করল বিএসএফ
মালদার হবিবপুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃতের নাম মহম্মদ সেলিম (১৮)। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায়। ধৃত ব্যক্তির কাছ থেকে ধারালো অস্ত্রও বাজেয়াপ্ত করেন জওয়ানরা। বৃহস্পতিবার ধৃত বাংলাদেশি যুবককে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এর পরে তাঁকে আদালতে পেশ করা হয়।
অনুপ্রবেশ নাকি চোরাচালান, ঠিক কি কারণে ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, হবিবপুর থানার বৈদ্যপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশি ওই যুবক। বিএসএফ জওয়ানেরা টহল দেওয়ার সময় তাকে ধরে ফেলেন। দু’টি মোষ উদ্ধার করা হয়েছে ধৃত যুবকের থেকে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ধারালো অস্ত্র।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Murshidabad: কর্তব্যরত অবস্থায় বচসা, সহকর্মীর গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের, মুর্শিদাবাদে চাঞ্চল্য
By Elections 2025: তৃণমূল প্রার্থীকে হারাতে প্রচারে গলা ফাটালেন খোদ মুখ্যমন্ত্রী
Advertisement
Advertisement
Advertisement