Cyclone Dana: কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় ডানা, পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুমে ওড়িশার মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার মধ্যরাতেই ওড়িশার উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ডানা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।

বৃহস্পতিবার মধ্যরাতেই ওড়িশার উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। ইতিমধ্যেই ভিতরকনিকা, ভদ্রক, পারাদ্বীপ, কটক, ভুবনেশ্বরের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি ওড়িশার বিভিন্ন জেলাতে বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হচ্ছে। আজ সারা রাত কন্ট্রোল রুমে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (CM Mohan Charan Majhi)। মূলত রাজ্যের পরিস্থিত দেখার জন্য তিনি থাকবেন বলে জানিয়েছেন। ওড়িশার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee) নবান্নের কন্ট্রোল রুমে রাজ্যের পরিস্থিতির দেখার জন্য রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement