Mamata Banerjee: কীভাবে সীমান্তের নিরাপত্তা লঙ্ঘন করে দেশে ঢুকল জঙ্গিরা? পহেলগাম হামলায় কেন্দ্রের ব্যর্থতাকেই তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা

Mamata Banerjee (Photo Credits: ANI)

মঙ্গলবার রাজ্য বিধানসভায় সন্ত্রাস মোকাবিলায় ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে চলল দীর্ঘ আলোচনা পর্ব। এদিন ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, 'অপদার্থ বিজেপি। দেশের লজ্জা'। পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ঘটনা ঘিরে কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'জঙ্গিরা কোথা থেকে এলো? কীভাবে সীমান্তের নিরাপত্তা লঙ্ঘন হল? হামলার পর জঙ্গিরা কোথায় গেল? এখনও জঙ্গিরা কেন ধরা পড়ল না? পাক-অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ ছিল। কেন সন্ত্রাসদমন অভিযান বন্ধ হল?' তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, দেশের নিরাপত্তার জন্যে বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে আরও কঠোর করা প্রয়োজন। সর্বোপরি কেন্দ্রীয় সরকারের আরও শক্তিশালী হওয়া দরকার।

কেন্দ্রের ব্যর্থতার জন্যেই পহেলগামে হামলা, দাবি মমতার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement