KK Dies: প্রয়াত শিল্পী কেকে-কে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

CM Pays Tribiute To KK (Photo Credit: Twitter)

কেকে-কে (KK) শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেকে-র মৃতদেহ নিয়ে কলকাতা থেকে দিল্লি রওনা দেবেন প্রয়াত শিল্পীর পরিবার। তার আগে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

 

মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থবোধ করেন কেকে। বারবার তোয়ালে দিয়ে ঘাম মুছতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে অসুস্থতার কথা সেখানকার কর্মীদের জানান কেকে। এরপর হোটেলের মেঝেতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বলিউডের জনপ্রিয় গায়ককে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement