Mamata Banerjee: পুজো বোনাসের ঘোষণা মমতার, মুখে হাসি ফুটল সিভিক ভলেন্টিয়ার এবং আশা কর্মীদের
পশ্চিমবঙ্গ এবং কলকাতা উভয় পুলিশদের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের ৫,৩০০ টাকা পুজো বোনাস দেওয়া হবে। এছাড়া আশা কর্মীরাও প্রত্যেকে ৫,৩০০ টাকা করে পুজোর বোনাস পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
মমতার পুজো বোনাসের ঘোষণা মুখে হাসি ফোটাল সিভিক ভলেন্টিয়ারদের। শুক্রবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্যান্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন। পশ্চিমবঙ্গ এবং কলকাতা উভয় পুলিশদের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের ৫,৩০০ টাকা পুজো বোনাস দেওয়া হবে। এছাড়া আশা কর্মীরাও প্রত্যেকে ৫,৩০০ টাকা করে পুজোর বোনাস পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুনঃ ইজরায়েলে আটকে পড়া বাঙালিদের নিয়ে উদ্বিগ্ন মমতা, চালু বিশেষ হেল্পলাইন নম্বর
দেখুন মমতার টুইট...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)