Dev: বাগডোগরা বিমানবন্দরে দেবকে দেখে 'জয় শ্রী রাম' স্লোগান, গিয়ে জড়িয়ে ধরলেন তৃণমূল প্রার্থী
ওই ব্যক্তির প্রতি একফোঁটাও বিরক্ত প্রকাশ করলেন না বিদায়ী সাংসদ। বরং সোজা গিয়ে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলেন। হাত মেলালেন।
সবে এক দফার ভোট মিটেছে। এখনও বাকি আরও ছয় দফা। আগামী ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ। আজ মঙ্গলবার ভোটের প্রচারে জন্যে উত্তর দিনাজপুরে আসেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ প্রার্থী দেব (Dev)। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) অভিনেতা পৌঁছতেই দেবকে দেখে 'জয় শ্রী রাম' স্লোগান তোলেন এক ব্যক্তি। তবে ওই ব্যক্তির প্রতি একফোঁটাও বিরক্ত প্রকাশ করলেন না বিদায়ী সাংসদ। বরং সোজা গিয়ে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলেন। হাত মেলালেন। বাগডোগরা বিমানবন্দরের সেই দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন ভিডিয়ো...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement