Kolkata: মেট্রোর কাজ শুরু হতেই বউবাজারে বহু বাড়িতে ফাটল, চলছে বাসিন্দাদের সরানোর কাজ

Bowbazar Building (Photo Credit: ANI/Twitter)

মেট্রো (Metro) রেলের কাজ শুরুর পর থেকে সমস্যার শুরু। বউবাজারে (Bowbazar ) মেট্রো সম্প্রসারণের কাজ শুরুর পর ওই অঞ্চলের বহু বাড়িতে ফাটল ধরতে শুরু করেছে। ফলে বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়ি খালি করে দেওয়া হয়। ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন,  এখানকার বাসিন্দাদের কথা কেউ ভাবেন না। এ বিষয়ে যাতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়, সে বিষয়ে মেয়রের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান কাউন্সিলর।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement